মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে নিরাপত্তার স্বার্থে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

০৭ আগস্ট ২০২৬ - ১৫:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে নিরাপত্তার স্বার্থে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
জেদ্দায় পৌঁছানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্বাগত জানাচ্ছেন মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ। ছবি:রয়টার্স

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক অস্থিরতা ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রভাবশালী তিন মুসলিম দেশ—সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। ইসলামের অন্যতম পবিত্র নগরী মক্কায় শুক্রবার এই ত্রিপক্ষীয় চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

​সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলে আসা মধ্যপ্রাচ্যের সংকট এবং সম্প্রতি আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের সামরিক সংঘাতের জের ধরে সৃষ্ট সার্বিক নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটেই এই চুক্তি তরান্বিত হয়েছে।

​চুক্তি সই অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান অসীম মুনির ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক শীর্ষ বৈঠকে অংশ নেবেন।

​বিশেষজ্ঞদের মতে, এই তিন দেশের সামরিক ও কূটনৈতিক শক্তির বড় ধরনের তাত্পর্য রয়েছে। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক, বিশ্বের অন্যতম শীর্ষ খনিজ তেল রফতানিকারক ও প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব এবং একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ পাকিস্তান—এই তিন দেশের একত্রে নতুন প্রতিরক্ষা জোট গঠন অঞ্চলের সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​প্রায় এক বছর ধরে চলা নানা আলোচনার পর এই তিন দেশ আনুষ্ঠানিক চুক্তিতে পৌঁছাল। যৌথ সামরিক সহযোগিতা ও কৌশলগত স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তিটি করা হলেও দেশগুলোর সুনির্দিষ্ট সামরিক প্রতিশ্রুতি ও বাধ্যবাধকতা সম্পর্কে এখনো বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0