থাইল্যান্ডের স্কুলে ছাত্রের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত অন্তত ৭

০৭ আগস্ট ২০২৬ - ১২:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
থাইল্যান্ডের স্কুলে ছাত্রের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত অন্তত ৭
থাইল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলায় নিহত ৭। ছবি :রয়টার্স

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে দেবসিরিন ননথাবুরি স্কুলে এক শিক্ষার্থী এলোপাথাড়ি গুলি চালিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে। পরবর্তীতে ওই হামলাকারী শিক্ষার্থী নিজেও গুলিতে প্রাণ হারায়। এতে হামলাকারীসহ অন্তত সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৫ জন।

​স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) ব্যাংককের উত্তর-পশ্চিম সীমানার ব্যাং ক্রুয়াই জেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​জাতীয় পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ত্রিরং ফোফান ফরাসি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত সাতজনের মধ্যে সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থীও রয়েছে। গুলিবর্ষণের ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

​থাইল্যান্ডের শিক্ষামন্ত্রী প্রসেস জেনতারা রুয়াংটং জানিয়েছেন, হতাহতদের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই রয়েছেন। ঘটনার সময় জীবন বাঁচাতে শিক্ষার্থীরা আতঙ্কিত অবস্থায় স্কুল ভবন থেকে বেরিয়ে আসে। জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের অ্যাম্বুলেন্সে তুলে দেন এবং উদ্ধারকাজ পরিচালনা করেন।

​হামলার আকস্মিকতায় এক ১৮ বছর বয়সী শিক্ষার্থী জানান, শুরুতে তারা মনে করেছিলেন আতশবাজি ফাটানো হচ্ছে বা কোনো বস্তু পেটানোর শব্দ হচ্ছে। কিন্তু একের পর এক গুলির শব্দে পুরো থমথমে পরিস্থিতি তৈরি হয় এবং পরে চারদিক নিস্তব্ধ হয়ে পড়ে।

​ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাকর্মী কেয়াতিখুন ভিরাপংপ্রদিথ জানান, তারা যখন স্কুলে পৌঁছান তখনও গুলিবর্ষণ চলছিল। তাদের দল দ্রুত পিঠ, বুক ও হাতে আঘাতপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেয়। ভবনের ওপরের তলায় এক পুরুষ শিক্ষকের মরদেহ এবং অন্য একটি কক্ষে এক শিক্ষিকাকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘ সময় সিপিআর দেওয়ার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

​উল্লেখ্য, ২০২৫ সালের তথ্যানুযায়ী, এই নামি স্কুলে প্রায় ৩,১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক ছিলেন। হামলার পর শিক্ষা উপমন্ত্রী আকরা নান কান্না কিটিনান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিতে সমন্বয় করা হচ্ছে। চলতি বছরে এটি থাইল্যান্ডের দ্বিতীয় স্কুল শুটিংয়ের ঘটনা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0