রাশিয়ার নতুন ড্রোন বাহিনীর প্রধান হলেন দেনিস লিয়ামিন: পুতিনের নির্দেশ

০৫ আগস্ট ২০২৬ - ১৮:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশিয়ার নতুন ড্রোন বাহিনীর প্রধান হলেন দেনিস লিয়ামিন: পুতিনের নির্দেশ
রাশিয়ার ‘আনম্যানড সিস্টেমস ফোর্সেস’-এর নবনিযুক্ত প্রধান ডেনিস লিয়ামিন, লজিস্টিকস সার্ভিসের নবনিযুক্ত প্রধান ভ্যালেরি সোলোডচুক এবং প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভ একটি বৈঠকে। ছবি:রয়টার্স

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নতুন গঠিত ‘অনম্যানড সিস্টেমস ফোর্সেস’ বা ড্রোন বাহিনীর প্রধান হিসেবে দেনিস লিয়ামিনকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা ও সামরিক কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

​ইউক্রেন যুদ্ধের সময়সীমা সাড়ে চার বছর অতিক্রম করার পর যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রায় ১,২০০ কিলোমিটারের দীর্ঘ যুদ্ধলাইনের পাশাপাশি সমুদ্রে হামলা এবং শত্রুপক্ষের জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক গুদামের মতো কৌশলগত স্থানে আঘাত হানতে উভয় পক্ষই ড্রোন ব্যবহার করছে। প্রসঙ্গত, ইউক্রেনও সম্প্রতি দূরপাল্লার হামলা পরিচালনার জন্য নিজস্ব বিশেষ ড্রোন কমান্ড গঠনের কথা জানিয়েছিল।

​টেলিভিশনে সম্প্রচারিত বৈঠকে পুতিন সরাসরি দেনিস লিয়ামিনকে উদ্দেশ্য করে বলেন, নতুন প্রতিষ্ঠিত এই বাহিনীর দায়িত্ব নেওয়ার জন্য তিনি অন্যতম যোগ্য সামরিক বিশেষজ্ঞ। দ্রুততম সময়ের মধ্যে এই ইউনিটের গঠন প্রক্রিয়া সম্পন্ন করে কার্যক্ষম করার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট।

​দেনিস লিয়ামিন ইতিপূর্বে ইউক্রেনে রাশিয়ার ‘সেন্টার’ বা কেন্দ্রীয় বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্যাংক কমান্ড স্কুল থেকে স্নাতক সম্পন্ন করা লিয়ামিন দীর্ঘ দিন পদাতিক বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, দোনেৎস্ক অঞ্চল সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার যে লক্ষ্য রাশিয়া নিয়েছে, তাতে ‘সেন্টার’ বাহিনী মূল ভূমিকা পালন করছে।

​একই সামরিক রদবদলের অংশ হিসেবে ‘সেন্টার’ বাহিনীর সাবেক অধিনায়ক ভ্যালেরি সোলোদচুককে সামরিক রসদ ও সরবরাহ ব্যবস্থাপনার পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আর লিয়ামিনের পুরোনো পদে অর্থাৎ ‘সেন্টার’ বাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আগে ‘ইস্টার্ন’ বাহিনীর নেতৃত্ব দেওয়া আন্দ্রেই ইভানেয়েভ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0