কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৪, ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা

০৫ আগস্ট ২০২৬ - ১৫:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৪, ক্ষতিগ্রস্ত বহু স্থাপনা
কিয়েভে একটি সুপারমার্কেটের গুদামে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা ও নিরাপত্তা রক্ষী। ছবি:রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাশিয়ার বড় ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতের পর শুরু হওয়া এই হামলায় একাধিক মালামালের গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় জরুরি সেবা বিভাগ নিশ্চিত করেছে।

​কিয়েভ শহরের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, মধ্যরাতের পর শুরু হওয়া হামলাটি চলাকালে প্রায় তিন মিলিয়ন জনসংখ্যার এই শহরে এক ঘণ্টারও বেশি সময় ধরে এয়ার রেড সাইরেন বাজানো হয়। শহরের অন্তত সাতটি স্থানে হামলা পরিচালিত হয়েছে। এর মধ্যে কেবল কিয়েভ শহরের ভেতরেই ১ জন নিহত ও ২৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

​কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানান, শহরকেন্দ্রের কাছে ধ্বংস হয়ে যাওয়া একটি গুদামের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা দুজনকে জীবিত উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং জানান যে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আহত ২৪ জনের মধ্যে একজন অ্যাম্বুলেন্স চালক রয়েছেন এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক।

​রাশিয়া সামরিক কাজের ব্যবহারের অজুহাতে লজিস্টিক হাব ও সরবরাহ কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে হামলার ফলে একটি আবাসিক ভবনের পাশে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে এবং একটি স্থানে অ্যামোনিয়া গ্যাস লিক হওয়ার ঘটনাও ঘটেছে, যা নিয়ন্ত্রণে জরুরি দল কাজ করছে।

​ইউক্রেনীয় বিমান বাহিনীর সকালের বুলেটিনে জানানো হয়েছে, রাতভর হামলায় রাশিয়া ৪টি জারকন ও ২৪টি ইস্কান্দার-এম ৪০০ ক্ষেপণাস্ত্র এবং ১১৫টি ড্রোন ব্যবহার করে। এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ৯৮টি ড্রোন ধ্বংস বা নিস্ক্রিয় করতে সক্ষম হলেও ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করা সম্ভব হয়নি। এর পেছনের কারণ হিসেবে ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিকে দায়ী করে যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত পিএসি-৩ ইন্টারসেপ্টর চেয়েছে।

​অন্যদিতে, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইউক্রেনও রাশিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়াইল্ডবেরিজের লজিস্টিক হাবে হামলা চালিয়েছে, যা তাদের সাম্প্রতিক ধারাবাহিক অভিযানের অংশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0