চাঁদে আছড়ে পড়ছে স্পেসএক্সের রকেটের একাংশ: নেপথ্যে কী কারণ?
মহাকাশ গবেষণায় এক বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। ঘণ্টায় প্রায় ৫ হাজার ৪০০ মাইল গতিতে চাঁদের উত্তর গোলার্ধের আইনস্টাইন ক্রেটারের কাছে আছড়ে পড়তে যাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের একটি রকেটের ওপরের অংশ। বিবিসি এবং এএফপির তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার দুপুরে এই সংঘর্ষ ঘটার কথা রয়েছে।
আঘাত হানা চার হাজার কেজি ওজনের এই অংশটি প্রায় একটি পাঁচতলা ভবনের সমান, যা ফ্যালকন ৯ মহাকাশযানের বিচ্ছিন্ন হওয়া অংশ। গত জানুয়ারি মাসে দুটি লুনার ল্যান্ডারসহ এই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তীতে রকেটের মূল বুস্টার অংশটি পৃথিবীতে সফলভাবে ফিরে আসলেও, ওপরের অংশটি ল্যান্ডার দুটিকে নিয়ে মহাকাশেই থেকে যায়।
নাসার সায়েন্স অ্যান্ড ড্রাগন প্রোগ্রামের পরিচালক জুলিয়ানা স্কেইমান জানান, সাধারণত স্পেসএক্সের এই ধরণের অংশগুলোকে নিরাপদ অবস্থানে রাখার জন্য নির্দিষ্ট কৌশল অবলম্বন করা হয়। তবে সৌর কার্যকলাপ এবং মহাকর্ষীয় শক্তির প্রভাবে অনিচ্ছাকৃতভাবেই এটি চাঁদের কক্ষপথের দিকে ধাবিত হয়।
বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, এই সংঘর্ষে পৃথিবীর জন্য কোনো ধরনের ক্ষতির আশঙ্কা নেই এবং খালি চোখে পৃথিবী থেকে এই ঘটনা দেখা যাবে না। তবে চাঁদে কোনো বস্তু আঘাত হানলে কী ধরনের ভৌগোলিক বা পরিবেশগত পরিবর্তন ঘটে, বিজ্ঞানীরা এই সুযোগে তা পর্যবেক্ষণ করবেন।
নাসার মুখপাত্র জিমি রাসেল জানান, গবেষণার উদ্দেশ্যে আঘাতের সম্ভাব্য স্থানটি পর্যবেক্ষণ করবে নাসা। তবে সংঘর্ষের মুহূর্তে চাঁদের চারপাশের কক্ষপথে এমন কোনো সক্রিয় মহাকাশযান নেই যা ঘটনার সরাসরি দৃশ্য ধারণ করতে পারে। ফলে সংঘর্ষের পূর্বের ও পরের ছবি বিশ্লেষণ করে ঘটনার সত্যতা ও প্রভাব নিশ্চিত করতে বিজ্ঞানীদের কিছুটা সময় লাগবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











