যৌনতা ও শরীর নিয়ে মেয়েকে সচেতন করতে চান রাধিকা আপ্তে

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যৌনতা ও শরীর নিয়ে মেয়েকে সচেতন করতে চান রাধিকা আপ্তে
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: সন্তান বা নিজের মেয়ের শরীর ও যৌনতা সম্পর্কিত যেকোনো কৌতূহলে তাকে লজ্জা বা সংকোচের মুখে ফেলতে চান না বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। সম্প্রতি এক বক্তব্যে তিনি জানান, ছোটবেলা থেকেই যেন এসব বিষয়ে খোলামেলা ও স্বাভাবিকভাবে কথা বলা যায়, পরিবারে সে রকম একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চান তিনি। তার মতে, যৌনতা নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি বা আলোচনার অভাব নারী ও পুরুষ—উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলে।

​চল্লিশের কোঠায় নিজের আত্মপরিচয়

চলতি মাসেই ৪১ বছরে পা দেওয়া এই অভিনেত্রী সবসময় সোজা কথা বলতে পছন্দ করেন। সম্প্রতি 'লাস্ট স্টোরিজ ৩' ছবিতে চল্লিশোর্ধ্ব এক নারীর জীবনের প্রেক্ষাপটে যৌনতা ও নারীর আকাঙ্ক্ষাকে পর্দায় তুলে ধরেছেন তিনি। রাধিকার মতে, সমাজ বয়স বৃদ্ধিকে নেতিবাচক চোখ দেখলেও চল্লিশের কোঠায় এসে মানুষ নিজের শরীর, চাহিদা ও আত্মপরিচয়কে কুড়ি বা তিরিশের দশকের চেয়ে অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারে। এছাড়া মাতৃত্বের পর শরীরের বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে নিজের শারীরিক প্রয়োজনকে নতুন করে চেনা যায় বলেও তিনি মনে করেন।

​সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর বার্তা

ভারতীয় সমাজে এখনও যৌনতা একটি নিষিদ্ধ বা সামাজিক লজ্জার বিষয় হিসেবে গণ্য হয় উল্লেখ করে রাধিকা জানান, ছোটবেলায় তিনিও এটিকে খারাপ কিছু ভাবতেন। তবে নারী ও পুরুষের চাওয়া-পাওয়ার বিষয়কে সমাজ কেন আলাদা চোখে দেখে—সেই প্রশ্ন তুলেছেন তিনি। এ ধরনের সামাজিক ভয় ও লজ্জা থেকে মুক্ত রেখে নিজের মেয়েকে সচেতন ও ইতিবাচক মানসিকতায় বড় করার ইচ্ছার কথা প্রকাশ করেছেন এই বলিউড তারকা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0