শাকিব খানের সঙ্গে অভিনয় ও চার সিনেমা নিয়ে মুখ খুললেন অপূর্ব

২৬ আগস্ট ২০২৬ - ১৮:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শাকিব খানের সঙ্গে অভিনয় ও চার সিনেমা নিয়ে মুখ খুললেন অপূর্ব
ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ঘিরে বড় পর্দায় নতুন ব্যস্ততার গুঞ্জন তৈরি হয়েছে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক ও ওটিটি মাধ্যমে সফলতার সঙ্গে কাজ করলেও চলচ্চিত্রে তার উপস্থিতি ছিল সীমিত। তবে সম্প্রতি নতুন চারটি সিনেমা নিয়ে এই অভিনেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

​চিত্রনাট্য নিয়ে কথা হলেও চলচ্চিত্রগুলো নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন অপূর্ব। চুক্তি স্বাক্ষর চূড়ান্ত না হওয়া পর্যন্ত আগাম কোনো বার্তা দেওয়াকে যুক্তিযুক্ত মনে করছেন না তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, প্রস্তাব এলেও বিষয়টি এখনো আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে। অনেক সময় কাজ শুরুর পরও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখে না। ফলে আগেভাগে তথ্য প্রকাশ করলে দর্শক ও শুভানুধ্যায়ীদের আস্থায় ব্যাঘাত ঘটতে পারে। বিষয়টি চূড়ান্ত রূপ নিলেই আনুষ্ঠানিকভাবে তা সংবাদমাধ্যমে জানানো হবে।

​এদিকে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একফ্রেমে যুক্ত হওয়ার আলোচনা নিয়েও মুখ খুলেছেন অপূর্ব। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখে তিনি বলেন, দেশীয় চলচ্চিত্রের শীর্ষ তারকার সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়া আনন্দের। ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে এমন সুযোগ লুফে নিতে আপত্তি নেই, তবে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত হয়নি।

​উল্লেখ্য, ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অপূর্বর অভিষেক ঘটে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৪ সালে পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করে প্রশংসা পান তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেই নাটকের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এই তারকা, একই সাথে নতুন চলচ্চিত্রের প্রস্তাবগুলো নিয়েও নির্মাতাদের সঙ্গে তার কথা চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 1
ভালোবাসা ভালোবাসা 1
হাসি হাসি 1
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0