ব্রহ্মাস্ত্র ২' সিনেমায় থাকছেন না দীপিকা, নিশ্চিত করল দল

২৫ আগস্ট ২০২৬ - ০৮:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রহ্মাস্ত্র ২' সিনেমায় থাকছেন না দীপিকা, নিশ্চিত করল দল
দীপিকা। ছবি: সংগৃহীত

অয়ান মুখার্জির বহুল আলোচিত সিনেমা ‘ব্রহ্মাস্ত্র ২’-এ অভিনয় করছেন না বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু গুঞ্জন নাকচ করে এ খবর স্পষ্ট করেছেন এই অভিনেত্রীর অফিসিয়াল মুখপাত্র।

​কিছুদিন ধরে বিনোদনবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছিল, ‘অ্যাস্ট্রাভার্স’-এর দ্বিতীয় পর্বে ‘অমৃতা’ চরিত্রে দীপিকাকে অভিনয় করানোর বিষয়ে আগ্রহী পরিচালক অয়ান মুখার্জি ও তার টিম। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দীপিকার ব্যবস্থাপনা দল।

​গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে দীপিকা পাড়ুকোনের মুখপাত্র জানান, “সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র ২’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের অভিনয় করা বা প্রকল্পটির সঙ্গে কোনোভাবে যুক্ত থাকার যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।”

​'ব্রহ্মাস্ত্র ২' ও পরবর্তী পরিকল্পনা

ফ্র্যাঞ্চাইজিটির প্রথম পর্ব ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান - শিবা’ ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এতে কেন্দ্রীয় চরিত্র ‘শিবা’ ভূমিকায় দেখা যায় রণবীর কাপুরকে। এর সিক্যুয়েলেও রণবীরই শিবা চরিত্রে ফিরছেন। জানা গেছে, বর্তমানে পরিচালক নীতিশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ২’ সিনেমার কাজ শেষ করতে ব্যস্ত রণবীর। ২০২৭ সালের জানুয়ারি নাগাদ সেই শুটিং শেষ করে স্বল্প সময়ের প্রস্তুতি শেষে ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ শুরু করবেন তিনি।

​উল্লেখ্য, প্রথম পর্বে রণবীর কাপুর ও আলিয়া ভাট ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন ও আক্কিনেনি নাগার্জুনা। প্রথম পর্বের শেষে ‘দেব’ চরিত্রটিকে ঘিরে বড় এক রহস্য তৈরি করা হয়, যা সিক্যুয়েলে প্রধান গল্প হিসেবে উঠে আসার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0