কিরগিজস্তানে বিশ্ব নোম্যাডিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সূচনা শেলী

২৪ আগস্ট ২০২৬ - ১৫:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কিরগিজস্তানে বিশ্ব নোম্যাডিক গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সূচনা শেলী
ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬ষ্ঠ ‘বিশ্ব নোম্যাডিক গেমস’। আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মধ্য এশিয়ার এই দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক আয়োজনের সাংস্কৃতিক পর্বে লোকসংগীত প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সূচনা শেলী ও তার ব্যান্ড দল ‘দিব্যজ্ঞানী’।

​বিশ্বমঞ্চে দেশের আবহমান ঐতিহ্য, নিজস্ব সুর ও মরমি দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন সূচনা শেলী।

​আন্তর্জাতিক এই অংশগ্রহণের বিষয়ে শিল্পী সূচনা শেলী জানান, এর আগে ২০২৫ সালেও কিরগিজস্তানে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেখানে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেন। সেই অর্জনের ধারাবাহিকতায় এবার কিরগিজস্তান সরকার সরাসরি তাকে ও তার সংগীতদল ‘দিব্যজ্ঞানী’কে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেছে।

​নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সূচনা শেলী বলেন, “বাংলাদেশের লোকসংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি আমাদের মানুষের জীবন সংগ্রাম, আত্মঅনুসন্ধান ও মানবিকতার দীর্ঘ লালিত ঐতিহ্য। আন্তর্জাতিক একটি সম্মানজনক মঞ্চে দাঁড়িয়ে বাংলা গান ও আমাদের এই গভীর জীবনদর্শন বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়।”

​প্রসঙ্গত, সূচনা শেলীর গান ও শিল্পচর্চার মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করে মরমি সাধক লালন শাহের মানবতাবাদী চিন্তাধারা। লোকসংগীতের ঐতিহ্যবাহী বিভিন্ন ধারার পাশাপাশি তিনি নিয়মিত মরমি ও আধ্যাত্মিক গান পরিবেশন করে আসছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0