মাধুবালার বায়োপিকে রূপালি পর্দা মাতাবেন সারা অর্জুন: পরিচালনা করবেন জসমিত কে. রিন

২৩ আগস্ট ২০২৬ - ১৬:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাধুবালার বায়োপিকে রূপালি পর্দা মাতাবেন সারা অর্জুন: পরিচালনা করবেন জসমিত কে. রিন
ছবি সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী মধুবালার জীবন নিয়ে নির্মিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত বায়োপিকে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সারা অর্জুন। তাকে এই ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করেছেন প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক সঞ্জয় লীলা বানসালি।

​বর্তমানে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামস এলাকায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শেষ গানের দৃশ্যের শুটিং চলছে। ওই প্রজেক্টের কাজ শেষ হওয়ার পরপরই একই সেট ব্যবহার করে মাধুবালার বায়োপিকের শুটিং শুরু হবে। চলতি আগস্ট মাসের শেষেই সেট পরিবর্তনের কাজে হাত দেবেন প্রোডাকশন ডিজাইন দলের সদস্যরা। ‘ডার্লিংস’খ্যাত নির্মাতা জসমিত কে. রিন এই বায়োপিকটি পরিচালনা করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

​শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে ক্যারিয়ার শুরু করা সারা অর্জুন মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবী থিরুমাগাল’-এ অভিনয় করে প্রশংসা কুড়ান। পরবর্তীতে তামিল, তেলেগু ও হিন্দি—এই তিন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই নিয়মিত কাজ করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই তাকে নিয়ে দর্শকদের আগ্রহ ও আলোচনা বহুগুণ বেড়ে গেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মাধুবালার বায়োপিকে অভিনয় সারার অভিনয় জীবনে এক নতুন ও বড় মাইলফলক যোগ করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0