টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার সম্পাদক হলেন ফরিদুল ইসলাম রুবেল

২২ আগস্ট ২০২৬ - ১৬:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টেলিভিশন নাট্যকার সংঘের প্রচার সম্পাদক হলেন ফরিদুল ইসলাম রুবেল
ছবি সংগৃহীত

টেলিভিশন নাট্যকার সংঘের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল। শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

​নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করে ফরিদুল ইসলাম রুবেল জানান, নাট্যকারদের কার্যক্রম ও সংগঠনের বার্তা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার এই সুযোগকে তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। সবার সহযোগিতায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​চলতি আগস্ট মাসে তার রচিত ‘এক মুহূর্ত’ টেলিফিল্মসহ বিভিন্ন নাটক ও টেলিফিল্ম দর্শক মহলে প্রশংসিত হয়েছে। সৃজনশীল অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড (২০২৪), ট্রাব স্টার অ্যাওয়ার্ড (২০২৪), মাদার তেরেসা অ্যাওয়ার্ড (২০২৫), এজেএফবি অ্যাওয়ার্ড (২০২৬) এবং বায়োস্কোপ বেস্ট প্লেরাইট অ্যাওয়ার্ড (২০২৬)-এর মতো সম্মাননা অর্জন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও সফলভাবে পালন করেছেন।

​উল্লেখ্য, ১৯ সদস্যের এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে নাট্যকার ও নাট্যনির্মাতা শিহাব শাহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নাট্যকার মেজবাহ উদ্দিন সুমন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত এই কমিটির মাধ্যমে আগামী দুই বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0