এক কোটি টাকা দিলেও SVF-এর কাজ করব না’: ক্ষোভ প্রকাশ আকাশ সেনের
বিনোদন জগতের অন্যতম পরিচিত সুরকার ও সংগীত পরিচালক আকাশ সেন টলিউডের শীর্ষ প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর বিরুদ্ধে অবমূল্যায়নের গুরুতর অভিযোগ এনেছেন। সম্প্রতি কলকাতার একটি পডকাস্ট অনুষ্ঠান ‘টেলি সিনে আড্ডার’ ২৩তম পর্বে অংশ নিয়ে তিনি নিজের পেশাগত জীবনের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতা, সংগ্রাম এবং বাংলাদেশের শ্রোতাদের প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।
সাক্ষাৎকারে আকাশ সেন স্পষ্ট জানান, বাণিজ্যিক দিক থেকে এসভিএফ একটি বড় প্রতিষ্ঠান হলেও ভবিষ্যতে তারা বড় অঙ্কের পারিশ্রমিক প্রস্তাব করলেও তিনি আর সেখানে কাজ করবেন না। তিনি বলেন, "কোলকাতার অন্যতম বড় প্রডিউসার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যদি আমাকে এক কোটি টাকাও দেয়, তাদের সাথে আমি আর কোনোদিন কাজ করব না।"
অভিযোগ করে এই আকাশ সেন জানান, শাকিব খান অভিনীত ও ব্যাপক সাড়া জাগানো ‘‘তুফান’ চলচ্চিত্রের ‘দুষ্টু কোকিল’ গানটির সুর ও কথা তাঁর করা হলেও শুরুর দিকে টাইটেল বা ট্রেলারে তাঁর নাম সঠিকভাবে প্রকাশ করা হয়নি। তবে পরবর্তীতে ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠানটি তাঁকে ইউটিউবে যথাযথ ক্রেডিট দেন। কিন্তুু মুল সিনেমার টাইটেল কার্ড ও SVF হইচই এ প্রকাশ পাওয়া তুফান সিনেমাতে আকাশ সেনের নামের কোনো ক্রেডিট নেই.

সংগীতজীবনে প্রিয় চট্টোপাধ্যায় (প্রিয়দা) অন্যতম গুরু মানা আকাশ সেন নিজের মুম্বাই জীবনের কষ্টের স্মৃতি স্মরণ করে জানান, জীবনে প্রথম তিনি টি-সিরিজ থেকে চেক পাওয়ার পরও মুম্বাইয়ের পরিবেশ তাঁর অনুকূলে ছিল না। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তের সহকারী হিসেবে কাজ করার সময় অন্যান্য সংগীতশিল্পীদের চা-জল পর্যন্ত পরিবেশন করতে হতো তাঁকে।
টলিউডের কাজের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, সেখানকার ইন্ডাস্ট্রি তাঁকে সংগীত পরিচালক হিসেবে কখনো সহজভাবে গ্রহণ করেনি বা প্রাপ্য সম্মান দেয়নি। তবে ভারতীয় চলচ্চিত্রে অবহেলার শিকার হলেও বাংলাদেশের দর্শকদের ভালোবাসায় তিনি মুগ্ধ। আবেগে আপ্লুত হয়ে তিনি বলেন, "মানুষ আকাশকে বানিয়েছে ভারত, কিন্তু শিল্পী আকাশকে বাঁচিয়ে রেখেছে এবং লালন করছে বাংলাদেশ।"
দীর্ঘ ১১ বছর পর ‘দুষ্টু কোকিল’ গানের ঝুলিতে ‘টেলি সিন অ্যাওয়ার্ড’ মেলায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান আকাশ। আড্ডার শেষপর্যায়ে তিনি তাঁর জনপ্রিয় ‘বাংলাদেশের মেয়ে’ গানটির কিছু অংশ গেয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, সুরকার ও গায়ক ও সঙ্গীত পরিচালক হিসেবে দুই বাংলাতেই আকাশ সেনের ঝুলিতে রয়েছে একঝাঁক সুপারহিট গান। ‘তুফান’ ছবির ‘দুষ্টু কোকিল’ ছাড়াও শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’, ‘অঙ্গার’ ছবির ‘কতবার বোঝাবো বল’, ‘রক্ত’ ছবির ‘ডানা কাটা পরী’ ও ‘কেন আজকাল, এবং ‘পোড়ামন ২’ সিনেমার ‘সুতো কাটা ঘুড়ি’-র মতো জনপ্রিয় গানের পেছনে রয়েছে তাঁর সুরের যাদু। গায়ক হিসেবে ‘সুইটি আর কেদো না’, ‘বাংলাদেশের মেয়ে’, ‘বৈশাখের বিকেল বেলায়, ইদ মোবারক, গোলাপি গোলাপি-এর মতো ট্র্যাকেও তিনি বাজিমাত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
4
অপছন্দ
0
ভালোবাসা
2
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
1
রাগ
0











