স্পাইডার ম্যান সিনেমায় দ্রুততম নতুন রেকর্ড,৭দিনে ৫০০ মিলিয়ন ডলার আয়

০৮ আগস্ট ২০২৬ - ০১:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্পাইডার ম্যান সিনেমায় দ্রুততম নতুন রেকর্ড,৭দিনে ৫০০ মিলিয়ন ডলার আয়
স্পাইডার ম্যান। ছবি: সংগৃহীত।

উত্তর আমেরিকার বক্স অফিসে নতুন ইতিহাস সৃষ্টি করেছে 'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে'। সিনেমাটি মাত্র সাত দিনে ৫০০ মিলিয়ন ডলারের আয়ের মাইলফলক স্পর্শ করেছে, যা বক্স অফিসের ইতিহাসে দ্রুততম। গত বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা সনি পিকচার্স এই তথ্য নিশ্চিত করেছে।

​সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির প্রথম সপ্তাহ শেষে সিনেমাটি ৫০৮ মিলিয়ন ডলারেরও বেশি আয় করতে যাচ্ছে।

​ভেঙেছে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর রেকর্ড

​এর আগে দ্রুততম ৫০০ মিলিয়ন ডলার আয়ের এই রেকর্ডটি ছিল মার্ভেলের 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর দখলে। ২০১৯ সালের এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাটি এই মাইলফলকে পৌঁছাতে সময় নিয়েছিল আট দিন।

​শুরুর সপ্তাহান্তেই বাজিমাত

​'স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে' অভ্যন্তরীণ (ডোমেস্টিক) বাজারে প্রথম সপ্তাহান্তে ৩৬০ মিলিয়ন ডলার আয় করে নতুন রেকর্ড গড়েছিল। বিশ্বব্যাপী উদ্বোধনী সপ্তাহে ৯৩২ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম বৈশ্বিক অভিষেকের গৌরব অর্জন করে। পরবর্তীতে বিশ্বজুড়ে মাত্র ছয় দিনে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক অতিক্রম করে এটি। বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলারে পৌঁছানোর ক্ষেত্রে 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এর চেয়ে এটি মাত্র একদিন পিছিয়ে ছিল।

​তারকাবহুল নির্মাণ

​২২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে মার্ভেল স্টুডিওস এবং অ্যামি পাসকাল। ডেসটিন ড্যানিয়েল ক্রোটনের পরিচালনায় সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড ও জেনডায়া। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সেডি সিঙ্ক, জেকব ব্যাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালোকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0