যুক্তরাষ্ট্র-ইরান স্নায়ুযুদ্ধে ফের অস্থিতিশীল বিশ্ববাজার, বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে কাঁচা তেলের দাম। সংঘাত নিরসনে দ্রুত কোনো কূটনৈতিক সমাধানের আশা ফিকে হয়ে আসায় বৈশ্বিক জ্বালানি বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৬২ সেন্ট বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৪.৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে সামান্য স্থিতিশীলতার ইঙ্গিতে ব্রেন্ট ক্রুডের দর প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। তবে ভূ-রাজনৈতিক ঝুঁকি নতুন করে সামনে আসায় তা দ্রুত ঘুরে দাঁড়ায়।
একই ধারায় বেড়েছে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের মূল্য। লেনদেনের সূচনায় ডব্লিউটিআই তেলের দর ব্যারেলে ৬১ সেন্ট বা ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮০.৯৫ ডলারে। পূর্ববর্তী সেশনে এই ক্যাটাগরির তেলের দাম ৫ শতাংশের বেশি কমে এক সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, দুই দেশের সাম্প্রতিক পাল্টাপাল্টি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে। ফলে কূটনৈতিক সমঝোতার সুনির্দিষ্ট রূপরেখা তৈরি না হওয়া পর্যন্ত বিশ্ববাজারে তেলের মূল্যের এই অস্থিরতা বজায় থাকতে পারে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











