ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ, ইতিহাস ভাঙার মিশনে সেলেসাওরা

০৫ জুলাই ২০২৬ - ১৬:০৮
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ আজ, ইতিহাস ভাঙার মিশনে সেলেসাওরা
ছবি সংগৃহিত

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। নিউ জার্সির নিউ ইয়র্ক নিউয়র্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ২টায় (সোমবার ভোর ২টা) নকআউট পর্বের এই মহারণ অনুষ্ঠিত হবে। মাঠের লড়াইয়ে আজ মূলত মুখোমুখি হবেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও নরওয়ের আর্লিং হাল্যান্ড।

​চলমান আসরের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, সমান ২-১ ব্যবধানে আইভরি কোস্টকে বিদায় করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়েও। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা ব্রাজিলের জন্য এই ম্যাচটি এক বিশাল মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। ফুটবল ইতিহাস বলছে, সেলেসাওরা এখনো পর্যন্ত স্ক্যান্ডিনেভিয়ান এই দলটির বিপক্ষে কোনো জয়ের মুখ দেখেনি।

​বিশ্ব ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ, ব্রাজিলের বিপক্ষে এখনো অপরাজিত থাকার অনন্য রেকর্ড ধরে রেখেছে তারা।

​দুই দলের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ম্যাচটি হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। মার্সেইয়ের সেই গ্রুপ পর্বের ম্যাচে বেবেতোর গোলে ব্রাজিল প্রথমে এগিয়ে গেলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় তোরে আন্দ্রে ফ্লো ও কিয়েতিল রেকদালের গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নরওয়ে। অবশ্য সেই হারের পরও ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে গিয়েছিল এবং নরওয়েও শেষ ষোলোতে উঠেছিল। এরপর ২০০৬ সালের আগস্টে অসলোতে অনুষ্ঠিত সর্বশেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

​দীর্ঘ দুই দশক পর আবারও বিশ্বমঞ্চে দুই দল মুখোমুখি হচ্ছে, তবে এবার সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। আজ যে দল হারবে, তাকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। ব্রাজিলের সামনে যেমন রয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটার সুযোগ, তেমনি নরওয়ের বিপক্ষে তাদের দীর্ঘদিনের জয়খরা কাটানোর মোক্ষম উপলক্ষ।

​দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান:

  1. ২৮ জুলাই ১৯৮৮: নরওয়ে ১-১ ব্রাজিল (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
  2. ৩০ মে ১৯৯৭: নরওয়ে ৪-২ ব্রাজিল (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)
  3. ২৩ জুন ১৯৯৮: নরওয়ে ২-১ ব্রাজিল (ফিফা বিশ্বকাপ, গ্রুপ পর্ব)
  4. ১৬ আগস্ট ২০০৬: নরওয়ে ১-১ ব্রাজিল (আন্তর্জাতিক প্রীতি ম্যাচ)


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0