নারী এশিয়া কাপ: একই গ্রুপে ভারত-পাকিস্তান, ইন্দোনেশিয়া ম্যাচ দিয়ে সফর শুরু বাংলাদেশের
আসন্ন নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের চূড়ান্ত সময়সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, টুর্নামেন্টের 'এ' গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। আগামী ৫ সেপ্টেম্বর এই হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২৮ আগস্ট পর্দা উঠবে আট দলের এই টুর্নামেন্টের, আর ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এশিয়ান ক্রিকেটের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ের। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আটটি দলকে দুটি পৃথক গ্রুপে ভাগ করা হয়েছে।
'এ' গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হিসেবে রয়েছে থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে 'বি' গ্রুপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সঙ্গী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া।
বাংলাদেশ তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে আগামী ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এরপর ৬ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। বাংলাদেশের প্রতিটি খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।
গ্রুপ পর্বের লড়াই শেষে দুই গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালের টিকিট পাবে। সূচি অনুযায়ী, ১০ সেপ্টেম্বর প্রথম সেমিফাইনালে 'এ' গ্রুপের শীর্ষ দল লড়বে 'বি' গ্রুপের রানার্সআপের সাথে। পরদিন ১১ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনালে 'বি' গ্রুপের সেরা দলের মুখোমুখি হবে 'এ' গ্রুপের রানার্সআপ দল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











