অস্ট্রেলিয়ায় সতীর্থদের ব্যর্থতার ভিড়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ

০৬ আগস্ট ২০২৬ - ১৫:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় সতীর্থদের ব্যর্থতার ভিড়ে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ক্রিকেট টিমের খেলার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফরের প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও মেহেদী হাসান মিরাজের লড়াকু শতকে সম্মানজনক স্কোর গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা ওভালে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে গেছে সফরকারীরা। ৭ উইকেটে ১০০ রানের নিচে নেমে যাওয়া দলকে একাই টেনে তোলেন মিরাজ। তাকে সঙ্গ দিয়ে শেষ জুটিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সৈয়দ খালেদ আহমেদ।

​টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। দলীয় ৩ রানের মাথায় রানের খাতা না খুলেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম (৩১) ও মুমিনুল হক (১৬) প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। অভিজ্ঞ মুশফিকুর রহিম শূন্য রানে আউট হলে বড় চাপে পড়ে দলটি। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৩৭ এবং অমিত হাসানের ১৫ রানও মিডল অর্ডারের বিপর্যয় রোধ করতে পারেনি।

​দলের এই কঠিন পরিস্থিতিতে চারে নামা মেহেদী হাসান মিরাজ ইতিবাচক ব্যাটিং শুরু করেন। নিচের সারির ব্যাটারদের নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। ইনিংসের শেষ উইকেটে সৈয়দ খালেদ আহমেদকে সঙ্গে নিয়ে যোগ করেন মূল্যবান ৬৯ রান। খালেদ ১৫ রান করে আউট হলেও মিরাজ ১৪১ বলে ১১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ রানে অপরাজিত থাকেন। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের অফ-স্পিনার কোরি রকিচ্চলি ৮৩ রান দিয়ে ৬টি উইকেট শিকার করেন।

​২৬৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাকফুটে পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের তোপে মাত্র ২ রানে ২ উইকেট হারায় তারা। তবে প্রথম দিনের খেলা শেষে ২ উইকেটে ৫১ রান সংগ্রহ করেছে স্বাগতিক দলটি। ক্রিস প্যাটারসন ২৬ ও জশ ফিলিপি ২২ রানে অপরাজিত আছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 1
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0