বিশ্বকাপ স্বত্ব বিক্রি ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফিফার ক্ষমা প্রার্থনা, ইনফান্তিনোর সমর্থন পুনর্ব্যক্ত

০৬ আগস্ট ২০২৬ - ১৩:১২
প্রকাশিত: ২ মাস আগে
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপ স্বত্ব বিক্রি ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য ফিফার ক্ষমা প্রার্থনা, ইনফান্তিনোর সমর্থন পুনর্ব্যক্ত
ফিফা সভাপতি ইনফান্তিনো। ছবি:সংগৃহীত

গবিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগসহ সাম্প্রতিক নানা বিতর্কিত সিদ্ধান্তের দায় স্বীকার করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফুটবলের সর্বোচ্চ সংস্থার এক জরুরি বৈঠক শেষে সদস্যভুক্ত ২১১টি ফুটবল সংস্থাকে পাঠানো এক চিঠিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

​স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘এস’-এর প্রতিবেদনে বলা হয়, বিগত কিছুদিন ধরে ঘটে যাওয়া নানা ঘটনাপ্রবাহ আলোচনা ও বর্তমান পরিস্থিতি তুলে ধরতেই রাবাতে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সভার শুরুতেই সফলভাবে বিশ্বকাপ আয়োজনের প্রেক্ষাপটে ফিফা প্রশাসনের ভূমিকা ও দক্ষতার প্রশংসা করা হয়।

​চিঠির বিস্তারিত তথ্যানুযায়ী, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি দূর করার জন্য বৈঠকে উপস্থিত ফিফা বোর্ডের সদস্য ও সাধারণ সম্পাদক সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তারা উল্লেখ করেন, ২১১টি সদস্য সংস্থার গণতান্ত্রিক ভোটে নির্বাচিত একমাত্র প্রতিনিধি হলেন ইনফান্তিনো। অন্যদিকে, ফিফা প্রধানও তার সার্বিক ভিশন বাস্তবায়নে চমৎকার ও মৌলিক ভূমিকা রাখার জন্য ফিফা প্রশাসনের ওপর নিজের গভীর আস্থা প্রকাশ করেন।

​রাবাতের সিদ্ধান্তের বিষয়টি উল্লেখ করে ফিফা জানায়, এই বৈঠকের সিদ্ধান্তগুলো ফিফার প্রাতিষ্ঠানিক সুশাসন ও স্বচ্ছতা শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ব ফুটবলের উন্নয়নের লক্ষ্য অব্যাহত রেখে ভবিষ্যৎ বড় ইভেন্ট ও চ্যালেঞ্জগুলো পেশাদারিত্বের সঙ্গে মোকাবেলায় সহায়তা করবে।

​সংস্থাটি চিঠিতে তাদের ভুল স্বীকার করে স্পষ্ট ভাষায় জানায়, নতুন প্রজেক্ট তৈরির প্রস্তাবে কিছু ভুলত্রুটি ছিল। তবে ফিফা কাউন্সিল ও সদস্য দেশগুলোকে এই সিদ্ধান্ত প্রক্রিয়ার বাইরে রাখা সংস্থার উদ্দেশ্য ছিল না। সংবাদমাধ্যমে খবরটি ফাঁস হওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছিল, সেখানেও গাফিলতি ছিল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য তারা ক্ষমা প্রাথী।

​তবে এই ক্ষমা প্রার্থনার সঙ্গে কড়া বার্তা ও সতর্কতাও জারি করেছে ফিফা। চিঠিতে বলা হয়, বিতর্কিত প্রস্তাবটি ইতোমধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ফিফার ভাবমূর্তি, অভ্যন্তরীণ সুশাসন কিংবা প্রাতিষ্ঠানিক প্রসেসের ওপর কোনো আক্রমণ সহ্য করা হবে না। সংস্থার সুনাম রক্ষার্থে যেকোনো ধরনের কঠোর ব্যবস্থা নিতে ফিফা প্রস্তুত।

​চিঠির শেষভাগে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম মন্তব্য করেন, অভিজ্ঞতা থেকেই মানুষ শিক্ষা নেয় এবং এটি ফিফার কার্যক্রমকে ভবিষ্যতে আরও উন্নত করতে সাহায্য করবে। ২১১টি সদস্য দেশ ও কনফেডারেশনের কল্যাণে ‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রাম’-এর মাধ্যমে বিশ্বব্যাপী ফুটবলের বিস্তার ঘটাতে তারা একযোগে কাজ করবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0