এলপিএলে তাওহীদ হৃদয়ের টানা ঝোড়ো ইনিংস, গলের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৫৪

০৫ আগস্ট ২০২৬ - ১৮:৪৭
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এলপিএলে তাওহীদ হৃদয়ের টানা ঝোড়ো ইনিংস, গলের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৫৪
তাওহিদ হৃদয় ছবি সংঘাত

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। জাফনা কিংসের হয়ে মাঠে নেমে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি দ্রুত রান তুলে দলের বড় জয়ে ভূমিকা রেখে চলেছেন তিনি।

​টুর্নামেন্টের প্রথম ম্যাচে ২১ বলে ৩৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ম্যাচেই আক্রমণাত্মক রূপে আবির্ভূত হন হৃদয়। মাত্র ৮ বলে ৪টি ছক্কায় ৩১ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলেন তিনি। এরপরের ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২১ রান।

​প্রতিযোগিতার ধারাবাহিকতায় গল গ্যালান্টসের বিপক্ষে কলম্বোয় অনুষ্ঠিত ম্যাচে আবারও তাণ্ডব চালান এই ডানহাতি ব্যাটার। মাত্র ২০ বলেই পূর্ণ করেন অর্ধশতক। শেষ পর্যন্ত ২১ বল খেলে ৩টি চার ও ৫টি চোখধাঁধানো ছক্কায় ৫৪ রান তুলে অপরাজিত থাকেন তিনি।

​হৃদয়ের এই ঝড়ো ইনিংসের পাশাপাশি খাজা নাফের ৩২ বলে ৫৪ এবং কামিল মিশার ৫৫ বলে দুর্দান্ত ১০৮ রানের অনবদ্য শতকে ভর করে ২ উইকেটে ২৪২ রানের সুবিশাল সংগ্রহ গড়ে জাফনা কিংস। একই দলের হয়ে খেলা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে এ দিন ব্যাটিংয়ে নামতেই হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0