ত্রিনিদাদ টেস্টে নাটকীয় ১৪ উইকেটের দিনে চালকের আসনে পাকিস্তান

০৫ আগস্ট ২০২৬ - ১৭:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ত্রিনিদাদ টেস্টে নাটকীয় ১৪ উইকেটের দিনে চালকের আসনে পাকিস্তান
ছবি সংগৃহীত

ত্রিনিদাদ টেস্টের তৃতীয় দিনে বারবার বদলে গেল ম্যাচের গতিপথ। প্রথম দুই সেশনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ কিছুটা সুবিধা জনক অবস্থায় থাকলেও শেষ সেশনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। স্পিন আক্রমণের তোপে দিন শেষে জয়ের সুযোগ তৈরি করে নিয়েছে বাবর আজমের দল।

​দিনের শেষ দিকে আর মাত্র দুই বল বাকি থাকা অবস্থায় ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেইস আলগা ড্রাইভ করতে গিয়ে স্পিনার আলি উসমানের হাতে ফিরতি ক্যাচ তুলে দেন। ফলে শেষ মুহূর্তের এই উইকেটে উল্লাসে দিন শেষ করে পাকিস্তান। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৬০ রানে এগিয়ে থাকলেও হাতে রয়েছে আর মাত্র চার উইকেট। তাছাড়া চোট পেয়ে মাঠ ছাড়া ব্র্যান্ডন কিংয়ের পরবর্তীতে ব্যাটিংয়ে নামা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

​এর আগে ২ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে ব্যাটিং ধসের মুখে পড়ে পাকিস্তান। তবে একপ্রান্তে অবিচল থেকে ১৬০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন আব্দুল্লাহ শাফিক। ফলে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ৩৮৭ রানে। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিক্যান ১১২ রান দিয়ে নেন ৬টি উইকেট।

​প্রথম ইনিংস থেকে ৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তেজনারাইন চান্দারপল ও কাভেম হজ উদ্বোধনী জুটিতে ৪০ রান তোলেন। তবে পাকিস্তান স্পিন আক্রমণ আনতেই বদলে যায় ম্যাচের চিত্র। সাজিদ খান একে একে বিদায় করেন চান্দারপল, আমির জাঙ্গু, শেই হোপ ও জেডেন সিলসকে। শেষ দিকে আলি উসমান তুলে নেন হজ ও অধিনায়ক চেইসের গুরুত্বপূর্ণ উইকেট।

​দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪২.৫ ওভারে ৬ উইকেটে ১০৩ রান। পাকিস্তান দলের সাজিদ খান ৪টি ও আলি উসমান ২টি উইকেট শিকার করেছেন।

​সংক্ষিপ্ত স্কোর:

  1. ​ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৪৪/১০
  2. ​পাকিস্তান ১ম ইনিংস: ৩৮৭/১০ (১১৫ ওভার) (আব্দুল্লাহ শাফিক ১৬০*, বাবর ৮৮, সাজিদ ৩০; ওয়ারিক্যান ৬/১১২, শামার ২/৮৪)
  3. ​ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১০৩/৬ (৪০.৫ ওভার) (হজ ৩৪, চেইস ১৭, চান্দারপল ১৭, হোপ ১৫; সাজিদ ৪/৩২, উসমান ২/২৯)


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0