ওমানে বাংলাদেশ দূতাবাস স্থানান্তর: ৫ দিন কনস্যুলার সেবা বন্ধ

১৪ সেপ্টেম্বর ২০২৬ - ২৩:০৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওমানে বাংলাদেশ দূতাবাস স্থানান্তর: ৫ দিন কনস্যুলার সেবা বন্ধ
ছবি: সংগৃহীত

ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নতুন চ্যান্সারি ভবনে স্থানান্তরিত হচ্ছে। এর ফলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টানা পাঁচ দিন দূতাবাসের সব ধরনের কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যান্সারি ভবন পরিবর্তনের মূল কার্যক্রম ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। স্থানান্তরের কাজ সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেবা কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে।

​দূতাবাস কর্তৃপক্ষ জানায়, স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন চ্যান্সারি ভবনে যথারীতি নিয়মিত কনস্যুলার সেবা চালু হবে।

​দূতাবাসের নতুন ঠিকানায় যোগাযোগ:

বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ ও ইউনিট ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্র্রিট নম্বর ৩০৪০, আল সারোজ, বাউশার, সুলতানাত অব ওমান।

​প্রবাসীদের সাময়িক এই যোগাযোগের সুবিধার্থে সময়সূচি মেনে নতুন ঠিকানায় সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0