রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

০৫ জুলাই ২০২৬ - ১৭:১৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। ছবি সংগৃহিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

​রোববার (৫ জুলাই) দুপুরে তিনি ঐতিহাসিক এই জাদুঘর পরিদর্শনে যান। এ সময় তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহশালা এবং গ্রন্থাগার অত্যন্ত আগ্রহের সঙ্গে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান।

ঐতিহ্য সংরক্ষণে আগ্রহ

পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত তাঁর অনুভূতি ব্যক্ত করে জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সম্মান ও আগ্রহের জায়গা থেকেই তাঁর এই সফর।

​এ সময় তিনি দেশের প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে আগামী দিনে জাদুঘরের মূল্যবান প্রত্নসম্পদ সংরক্ষণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

​পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাবি উপাচার্য। এ সময় মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং জাদুঘরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0