সরকারি অনুষ্ঠানে ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ ঘোষণা
সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ডে এখন থেকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। সরকারের পক্ষ থেকে এই ধরনের প্রচারণা সামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি যেকোনো অনুষ্ঠানের ব্যানার বা বিলবোর্ড তৈরির সময় অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, উদ্দেশ্য এবং বার্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। প্রচারণা সামগ্রীর নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে অনুষ্ঠানের মূল লক্ষ্য ও তথ্যসমূহ সাধারণ মানুষের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করে এই নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











