জাতিসংঘে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর ঐতিহাসিক এক মুহূর্ত: মাহদী আমিন

২১ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত সফর ঐতিহাসিক এক মুহূর্ত: মাহদী আমিন
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনের নিউ ইয়র্ক সফরকে বাংলাদেশের ভাবমূর্তি তৈরি ও আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন। কোনো প্রকার অহেতুক আড়ম্বর নয়, বরং দেশের স্বার্থ ও জনগণের আকাক্সক্ষা রক্ষাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

সংক্ষিপ্ত সময়ে নিবিড় কূটনৈতিক তৎপরতা

রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় মাহদী আমিন জানান, যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার দুই দিন বাদ দিলে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর হাতে সময় থাকবে চার দিন। এই সংক্ষিপ্ত সময়ের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে তিনি একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক, জাতিসংঘের উচ্চপর্যায়ের কর্মসূচি এবং কূটনৈতিক আলোচনায় অংশ নেবেন।

​সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী ছাড়াও ৩৫ জন আনুষ্ঠানিক সফরসঙ্গী রয়েছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী পদে রয়েছেন ১৫ জন। বাকি সদস্যরা নিরাপত্তা, সংবাদ মাধ্যম পরিচালনা এবং প্রয়োজনীয় দাপ্তরিক কাজের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

একই পরিবারের তৃতীয় প্রতিনিধি

উপদেষ্টা মাহদী আমিন আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের বিশ্বমঞ্চে বক্তব্য দেবেন। তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের মানুষের কথা, দেশের স্বার্থ, সরকারের নীতি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

বিশ্বমঞ্চে বিশেষ উপস্থিতি

এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী যখন বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবেন, ঠিক সেই সময় জাতিসংঘ অধিবেশনের সভাপতির আসনে দায়িত্ব পালন করবেন তাঁরই সরকারের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ দুই দশকের সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া গণতান্ত্রিক সরকারের বিপুল জনসমর্থন নিয়ে বিশ্বমঞ্চে এই যোগদান বাংলাদেশের জন্য এক নতুন ইতিহাসের সূচনা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0