চুয়াডাঙ্গায় জীবননগরে শিশুকে বিষ খাইয়ে হ/ত্যা/চে/ষ্টা, মা পুলিশ হেফাজতে
চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক দ্বন্দ্বে ১১ মাস বয়সী কন্যাসন্তানের মুখে কীটনাশক ঢেলে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মা সোনিয়া খাতুনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৃগমারী গ্রামের ঈদগাহ পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে ও পুলিশ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরবর্তীতে স্বামী বাড়ি থেকে বের হয়ে গেলে ঘুমন্ত শিশু আনিকা খাতুনের মুখে কীটনাশক ঢেলে দেন তার মা সোনিয়া খাতুন।
বিষপ্রয়োগের বিষয়টি টের পাওয়ার পর শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই অভিযুক্ত মা সোনিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











