ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা: পোল্যান্ড সীমান্তে বিস্ফোরণ ও আকাশসীমা লঙ্ঘনের তদন্ত

৩০ জুলাই ২০২৬ - ১৫:৩৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউক্রেনে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলা: পোল্যান্ড সীমান্তে বিস্ফোরণ ও আকাশসীমা লঙ্ঘনের তদন্ত
ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় একটি এলাকা। ছবি: এএফপি।

ইউক্রেনজুড়ে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলা চলাকালে ইউক্রেনের প্রতিবেশী ও ন্যাটো সামরিক জোটের সদস্য পোল্যান্ডের লুবলিন অঞ্চলের আকাশে একটি অচেনা বস্তুর উপস্থিতি শনাক্ত হয় এবং পরবর্তীতে একটি মাঠে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও পোলিশ সামরিক বাহিনী ও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

​সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ইউক্রেনের লভিভ শহরসহ বিভিন্ন এলাকায় তীব্র আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড জানায়, তাদের আকাশসীমার খুব কাছাকাছি ইউক্রেনের ওপর দিয়ে অন্তত এক ডজন ক্ষেপণাস্ত্র যাওয়ার তথ্য শনাক্ত করা হয়। এর মধ্যেই লুবলিন অঞ্চলের আকাশসীমা লঙ্ঘনের সংকেত পেয়ে একটি এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়।

​পোল্যান্ডের গণমাধ্যম ওনেট সূত্রে জানা গেছে, অচেনা বস্তুটি শনাক্তের পরপরই লুবলিন এলাকার একটি কৃষি জমিতে একটি বিশাল গর্ত দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের বিকট শব্দের পর ওই অঞ্চলে বিমান হামলার সতর্কসংকেত বা সতর্ক সাইরেন বাজিয়ে দেওয়া হয়। বস্তুটি রুশ ক্ষেপণাস্ত্র নাকি অন্য কিছু, তা নিশ্চিত করতে যৌথ তদন্ত চালানো হচ্ছে।

​এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সতর্কবার্তায় বলা হয়েছিল, ন্যাটোর সহনশীলতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে পোল্যান্ডের সীমান্ত কিংবা আকাশসীমায় উসকানিমূলক পদক্ষেপ নিতে পারে মস্কো। পোলিশ সংবাদমাধ্যম ওনেট প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আগেভাগেই এ ধরনের 'হাইব্রিড হামলা' বা কৌশলগত উসকানির শঙ্কার কথা পোল্যান্ডকে অবহিত করা হয়েছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0