ইরাকের কুর্দিস্তানে একাধিক ড্রোন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধ

২৮ জুলাই ২০২৬ - ১০:৪৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরাকের কুর্দিস্তানে একাধিক ড্রোন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধ

উত্তর ইরাকের একাধিক এলাকা লক্ষ্য করে একযোগে ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে সংঘটিত এই হামলার সময় বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা কুর্দিস্তান অঞ্চল।

​স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলার প্রধান লক্ষ্যবস্তু ছিল এরবিল, সোরান ও খালিফান শহর। আকাশে হামলা শনাক্ত হওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। বাহিনীটি এরবিলের আকাশে একটি ড্রোন ধ্বংস করে এবং ইরান সীমান্তসংলগ্ন সোরান জেলা থেকে আরও তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়। এসব হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি।

​এর আগে গত ১৭ জুলাই কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) নিজ ভূখণ্ডে চালানো সামরিক তৎপরতার তীব্র প্রতিবাদ জানিয়ে তেহরানকে হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। বেশ কিছু দিন ধরেই এরবিল ও সুলাইমানিয়ায় অবস্থিত বিরোধী কুর্দি দলগুলোর অবস্থান, মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন কনস্যুলেট এলাকা লক্ষ্য করে ধারাবাহিক হামলার ঘটনা ঘটে আসছে। সাম্প্রতিক এক ক্ষেপণাস্ত্র হামলায় সুলাইমানিয়ায় অবস্থিত 'কোমালা রেভোলিউশনারি টয়লার্স অর্গানাইজেশন'-এর একটি ঘাঁটিতে দলটির আট সদস্য নিহত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0