আগামী শনিবারের মধ্যে লেবার রুম স্থাপন না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

০৬ জুলাই ২০২৬ - ১৫:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আগামী শনিবারের মধ্যে লেবার রুম স্থাপন না করলে বেসরকারি ক্লিনিকের লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
ছবি সংগৃহিত

দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের প্রবণতা কমিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আগামী শনিবারের মধ্যে দেশের প্রতিটি বেসরকারি ক্লিনিকে বাধ্যতামূলকভাবে লেবার রুম বা স্বাভাবিক প্রসবকক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই নির্দেশনা পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ক্লিনিকের লাইসেন্স বাতিল করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

​সোমবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ ঘোষণা দেন।

​স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে সিজারিয়ান অপারেশনের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই প্রবণতা রুখতে এবং স্বাভাবিক প্রসবের পরিবেশ তৈরি করতে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম নিশ্চিত করা আবশ্যক। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কোনো ধরনের ছাড় দেবে না।

​প্রসূতিসেবার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি আরও জানান, প্রতিটি বেসরকারি ক্লিনিকে এখন থেকে পেশাদার মিডওয়াইফ বা ধাত্রী নিয়োগ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে গর্ভবতী মায়েরা স্থানীয় পর্যায়েই সঠিক পরামর্শ ও সেবা পাবেন, যা তাদের স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে আত্মবিশ্বাস জোগাবে।

​অনুষ্ঠানে মন্ত্রী মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফদের প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রসূতিসেবায় তাদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে অপ্রয়োজনীয় সিজারিয়ানের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। কর্মশালায় উপস্থিত অন্যান্য বক্তারাও নিরাপদ মাতৃত্ব ও স্বাভাবিক প্রসবের পরিবেশ নিশ্চিত করতে মিডওয়াইফদের ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0