দেশে একদিনে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজন প্রাণ হারিয়েছেন। রবিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই সাতজনের মৃত্যু হয়। এই নতুন সংখ্যাসহ গত ১৫ মার্চ থেকে চলতি বছরের ৫ জুলাই পর্যন্ত দেশে নিশ্চিত হাম এবং হামের উপসর্গ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৮ জনে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে ১৫ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে। এছাড়া, গত একদিনে ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। এই নিয়ে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩২ জনে।
অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ জুলাই সকাল পর্যন্ত সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৪৪ জন। চিকিৎসা শেষে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৮৫ হাজার ১২২ জন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











