শাহরুখের ৬১তম জন্মদিনে কারিনার রহস্যময় বার্তা, ‘কিং’ সিনেমায় ফিরছেন এই জুটি?
বলিউড মেগাস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি বিশেষ শুভেচ্ছা পোস্ট বিনোদনজগতে শোরগোল ফেলে দিয়েছে। শুভেচ্ছা জানানোর পাশাপাশি কারিনা তার বার্তায় নতুন সিনেমা ‘কিং’-এ তাদের একসঙ্গে উপস্থিতির একটি গোপন বার্তা দিয়েছেন বলে ধারণা করছেন অনুরাগীরা।
গত ২ নভেম্বর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি সিল্যুট বা ছায়ামূর্তিধর্মী ছবি প্রকাশ করেন কারিনা। যেখানে দুই তারকাকে একসঙ্গে নাচতে দেখা যায়। মুখ স্পষ্ট না হলেও রূপালী পর্দায় এই জনপ্রিয় জুটির ফের পুনর্মিলনের আভাস পেয়ে উৎফুল্ল অনুরাগীরা।
সিনেমাটিতে নিজের উপস্থিতির জল্পনা উস্কে দিয়ে ক্যাপশনে কারিনা লেখেন, “শুভ জন্মদিন কিং! সাম্রাজ্যের চিরকালের শাসক। চলো একসঙ্গে নাচি... আর অপেক্ষা করতে পারছি না। ২৪-১২-২৬।”
অভিনেত্রীর এমন বার্তার পর গুঞ্জন জোরালো হয়েছে যে, ‘কিং’ চলচ্চিত্রে তাদের ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে দেখা যেতে পারে। যদি এই জল্পনা সত্যি হয়, তবে দীর্ঘ ১৫ বছর পর পর্দায় ফের জমবে শাহরুখ-কারিনা রসায়ন। তবে কারিনার শেয়ার করা ছবিটি সরাসরি শুটিংয়ের দৃশ্যায়ন কি না, তা নিয়ে কোনো নিশ্চিত ব্যাখ্যা মেলেনি।
এর আগে ‘অশোকা’, ‘কভি খুশি কভি গম’ এবং ‘রা.ওয়ান’-এর মতো ব্যবসাসফল ও স্মরণীয় চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন এই জুটি। স্বাভাবিকভাবেই বহু দিন পর ‘কিং’ সিনেমায় তাদের সম্ভাব্য আগমন নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে পৌঁছেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











