ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেল আ খ ম হাসান ও পাভেলের নতুন নাটক ‘আলাল দুলাল’

০৫ জুলাই ২০২৬ - ২৩:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেল আ খ ম হাসান ও পাভেলের নতুন নাটক ‘আলাল দুলাল’
নাটকের পর্দায় আলাল দুলাল ছবি সংগৃহিত।

পপ সম্রাট আজম খানের কালজয়ী গান ‘আলাল ও দুলাল’ শোনেননি এমন মানুষ কমই আছেন। পুরান ঢাকার পটভূমিতে তৈরি সেই গানের জনপ্রিয়তাকে মনে করিয়ে দিয়ে এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে ‘আলাল দুলাল’ নামের নতুন একটি নাটক। তবে নির্মাতা জানিয়েছেন, গানের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, এটি সম্পূর্ণ একটি কাল্পনিক গল্প অবলম্বনে তৈরি। ইমরান ইমনের পরিচালনায় কমেডি ঘরানার এই বিশেষ নাটকটি গত ২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পেয়েছে।

​নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই অভিনেতা আ খ ম হাসান এবং সাইদুর রহমান পাভেল। মুক্তির পর থেকেই দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলছে নাটকটি। গল্পের মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে আপন দুই ভাই আলাল ও দুলালের পৈতৃক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে। চতুর বড় ভাই আলালের নানা রকম কূটচালের কারণে সরল প্রকৃতির ছোট ভাই দুলাল সবসময়ই বঞ্চিত হয়। তবে শেষ পর্যন্ত দুলাল কি তার অধিকার ফিরে পাবে, নাকি বরাবরের মতোই ঠকে যাবে—সেই প্রশ্নের উত্তর মিলবে নাটকের সমাপ্তিতে।

​নাটকটির বিষয়ে পরিচালক ইমরান ইমন বলেন, “আলাল এবং দুলাল আমাদের সমাজের খুবই চেনা দুটি চরিত্র। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যকার দ্বন্দ্ব ও পারিবারিক অসঙ্গতিগুলো আমরা হাস্যরসের মাধ্যমে গল্পে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মুক্তির পর থেকে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করছে।”

​মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত এই নাটকে আ খ ম হাসান ও সাইদুর রহমান পাভেল ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার এবং খায়রুল আলম টিপুসহ আরও অনেকে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0