মেহেরপুরে জাল টাকা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

১৮ জুন ২০২৬ - ০০:৩০
প্রকাশিত: ৩ মাস আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরে  জাল টাকা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
গ্রেপ্তারের প্রতিকী ছবি সংগৃহিত

গাংনী ( মেহেরপুর)  প্রতিনিধিঃ  মেহেরপুরে অভিযান চালিয়ে তিন হাজার পাঁচ শত জাল টাকার নোট, সাড়ে ১৩ গ্রাম হেরোইন ও হেরোইন পরিমাপের মেসিনসহদুই মাদক ব্যবসায়ীকে  আটক করেছে  র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশনডিভিশন ( সিপিস-৩ গাংনী ক্যাম্প।

আটকৃতরা হলেন, মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে শিলন হোসেন ও গাংনী পৌরসভার শিশিরপাড়া ঝিনেরপুল পাড়া এলাকার মৃত সিদ্দিকের ছেলে মাংস বিক্রেতা আলমগীর হোসেন। 

 বুধবার (১৭ জুন) দুপুরে  র্যাবের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর গ্রামের মীপাড়া এলাকার জনৈক বকুল হোসেনের আমবাগানে  অভিযান চালিয়ে তাদের আটক করেন। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি গাংনী ক্যাম্পের ইনচার্জ এএসপি হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0