মেহেরপুরে বজ্রপাতে এক কৃষক নিহত

১৮ জুন ২০২৬ - ২১:১৫
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেহেরপুরে বজ্রপাতে এক কৃষক নিহত
মেহেরপুরে বজ্রপাতে এক কৃষক নিহত

মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে খাজা মিয়া নামের (৪২) এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বলিয়ারপুর দরগাতলার মাঠে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত খাজা মিয়া বলিয়ারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, খাজা মিয়া দরগাতলার মাঠে ঘাস কাটছিলেন। এমন সময় আকাশে মেঘ ও পরে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতের আঘাতে খাজা মিয়া গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0