আর্সেনালের প্রস্তাবের গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস

০৩ আগস্ট ২০২৬ - ১০:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আর্সেনালের প্রস্তাবের গুঞ্জনের মধ্যেই সোমবার রিয়ালে ফিরছেন ভিনিসিয়ুস
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস। ছবি:সংগৃহীত

রিয়াল মাদ্রিদে চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার সুযোগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে ইংলিশ ক্লাব আর্সেনাল। ২০২৭ সালে চুক্তি শেষ হতে যাওয়া এই তারকাকে আর্সেনালে আনাল বিশাল অঙ্কের আর্থিক বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে তারা। ইমেজ রাইটস ও আকর্ষণীয় সুযোগ-সুবিধা বাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে একটি বড় প্রস্তাব দিতে চায় উত্তর লন্ডনের ক্লাবটি।

​তবে দলবদলের এই গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের নতুন কোচ জোসে মরিনহো নিশ্চিত করেছেন যে, ছুটি কাটিয়ে অবশেষে ক্লাবে যোগ দিচ্ছেন ভিনিসিয়ুস।

​বিশ্বকাপ পরবর্তী ছুটি শেষে তারকা ফুটবলারদের ফেরত পাওয়া প্রসঙ্গে মরিনহো জানান, পূর্ণ স্কোয়াড নিয়ে কাজ করতে না পারাটা কিছুটা চিন্তার বিষয়। তিনি চেয়েছিলেন অন্তত তিন সপ্তাহ পুরো দল নিয়ে কাজ করতে। তবে তা সম্ভব হয়নি। সোমবার (৩ আগস্ট) ভিনিসিয়ুস জুনিয়র, ব্রাহিম ও বার্নার্দো দলে যোগ দিচ্ছেন বলে জানান তিনি। এ ছাড়া বিশ্বকাপে নকআউট পর্ব খেলা অন্য ফুটবলাররাও দ্রুতই ফিরে আসবেন।

​এদিকে, রিয়ালের দায়িত্ব নেওয়ার পর মরিনহোর অধীনে প্রথম প্রস্তুতি ম্যাচে ফিওরেন্তিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে দল। ম্যাচটিতে এনদ্রিক ও একাডেমির তরুণ ফুটবলার আলেক্সিস সিরিয়ার গোলে রিয়াল প্রথমে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও পরবর্তীতে রবের্তো পিকোলি ও মোইসে কিনের গোলে সমতায় ফেরে ফিওরেন্তিনা।

​ম্যাচ শেষে মরিনহো বলেন, প্রথমার্ধে দলটি অসাধারণ পারফর্ম করেছে এবং ব্যবধান আরও বড় হতে পারত। তবে দ্বিতীয়ার্ধে অনভিজ্ঞ তরুণরা প্রতিপক্ষের শারীরিক শক্তির সামনে কিছুটা বেগ পেয়েছে। তবুও ক্লান্ত পরিস্থিতিতেও খেলায় নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়টিকে তিনি প্রশংসনীয় বলে উল্লেখ করেন। নতুন খেলোয়াড় ডেনজেল ডামফ্রিস ও এনদ্রিকের তিন দিনের অনুশীলনের পর চমৎকার পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন এই পর্তুগিজ কোচ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0