শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে চরম দুশ্চিন্তায় ভারত, ছিটকে গেলেন বুমরাহ

০২ আগস্ট ২০২৬ - ১৮:৫০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে চরম দুশ্চিন্তায় ভারত, ছিটকে গেলেন বুমরাহ
ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের আসন্ন টেস্ট সিরিজে মাঠে নামতে পারছেন না ভারতের তারকা পেসার জাশপ্রীত বুমরাহ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর আসার মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে সফর থেকে বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। খবর টাইমস অব ইন্ডিয়া।

​ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ চলাকালে হাঁটুতে আঘাত পেয়েছিলেন বুমরাহ। চোট ও ফোলাভাবের কারণে লর্ডসে সিরিজের তৃতীয় ম্যাচেও খেলতে পারেননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিশ্রামে থাকলে শ্রীলঙ্কা সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি। এমনকি সম্প্রতি বিসিসিআই-এর এক সূত্র নিশ্চিত করেছিল যে তিনি ফিটনেস পরীক্ষায় পাস করেছেন। তবে শেষ মুহূর্তে চিকিৎসকদের পরামর্শে বাঁ পায়ের অস্বস্তি পুরোপুরি দূর না হওয়ায় তাকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, অতীতে দ্রুত মাঠে ফেরাতে গিয়ে অনেক ক্রিকেটারের চোটের অবনতি হয়েছে। সামনে এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সিরিজ এবং বর্ডার-গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ আসর থাকায় বুমরাহকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে।

​বুমরাহ ছিটকে যাওয়ায় তার জায়গায় জাতীয় দলে সুযোগ পেতে পারেন জম্মু-কাশ্মীরের ২৯ বছর বয়সী ডানহাতি পেসার আকিব নবি দার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা এই বোলার প্রথম শ্রেণির ৪৩ ম্যাচে ১৬২টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধেও তার পারফরম্যান্স নজর কেড়েছিল।

​গুরুত্বপূর্ণ এই সিরিজে জাশপ্রীত বুমরাহের অনুপস্থিতি প্রধান কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0