দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পেস তোপে বাংলাদেশ অলআউট ৮৯ রানে, সহজ জয়ে সফরকারীদের সূচনা

০১ আগস্ট ২০২৬ - ২১:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পেস তোপে বাংলাদেশ অলআউট ৮৯ রানে, সহজ জয়ে সফরকারীদের সূচনা
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে বাংলাদেশ ইমার্জিংয়ের বড় হার। ছবি:সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পেসার দায়ান গালিমের তোপ সামলাতে না পেরে জাকির হাসানের দল মাত্র ৮৯ রানে অলআউট হয়ে গেছে। জবাবে ৯০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

​টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপদে পড়ে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারে দায়ান গালিমের বলে বড় শট খেলতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন অধিনায়ক জাকির হাসান। দ্বিতীয় উইকেটে মাহফিজুল ইসলাম রবিন ও শাহাদাত হোসেন দিপু প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও দিপু মাত্র ৮ রান করে সাজঘরে ফেরেন।

​পরবর্তীতে বায়ান্দা মাজোলার লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দেন ইফতিখার হোসেন। অন্যপ্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন ২৮ বল খেলে করেন মাত্র ২ রান। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলের মাঝে একপ্রান্ত আগলে রেখেছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। তবে বিতর্কিত এক আউট আটে ফেলে তাকেও। গালিমের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ৪০ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন রবিন।

​শেষের সারির ব্যাটাররা কেউ দাঁড়াতে না পারলে শেষ ব্যাটার হিসেবে রাতুল আউট হন এবং ৯০ রানের আগেই গুটায় বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার দায়ান গালিম মাত্র ১৮ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট, আর আন্দিলে পান ২টি উইকেট।

​ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা সহজ জয় পেলেও বাংলাদেশের দুই বোলার ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তাদের ব্যাটিংয়ে কিছুটা প্রভাব ফেলেন। দুজন মিলে মোট তিনটি উইকেট শিকার করলেও দলীয় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0