টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন

০১ আগস্ট ২০২৬ - ১৬:০১
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন ( ছবি: সংগৃহীত)

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) শীর্ষ পদে আবারও আসীন হয়েছেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই প্রধান।

​নির্বাচনে সভাপতি পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তার পুনর্নির্বাচন একপ্রকার নিশ্চিতই ছিল। ভুটানের কংগ্রেসে পরবর্তীতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা মোতাবেক, নির্দিষ্ট পদের জন্য একের অধিক প্রার্থী না থাকায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে তাকে জয়ী হিসেবে মনোনীত করা হয়।

​উল্লেখযোগ্য যে, ২০০৯ সাল থেকে টানা সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। সাফের পূর্ববর্তী নিয়মানুযায়ী ৭০ বছরের বেশি বয়সী কারো নির্বাহী কমিটিতে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ ছিল না। তবে গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই বয়সের বাধ্যবাধকতা বা সীমা বাতিল করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0