বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলো ফিফা, প্রশ্নের মুখে ইনফান্তিনোর ভবিষ্যৎ

০১ আগস্ট ২০২৬ - ১৫:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে পিছু হটলো ফিফা, প্রশ্নের মুখে ইনফান্তিনোর ভবিষ্যৎ
১৯ জুলাই, ২০২৬; ট্রফি প্রদানের সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো... ছবি:সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলসহ মূল টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনাটি আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। হঠাৎ এই পিছু হটার পর বিশ্ব ফুটবল অঙ্গনে সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি নতুন করে জোরালো হয়ে উঠেছে।

​ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্ট পরিচালনায় একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে তাতে প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করে ৪২০ কোটি (৪.২ বিলিয়ন) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল। তবে আঞ্চলিক ফুটবল কনফেডারেশনগুলোর অভিযোগ—তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এমন একটি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা খেলাটির মৌলিক বাণিজ্যিক কাঠামোকে বদলে দিতে পারত।

​বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সবার মতামতকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প থেকে সরে আসা হয়েছে। ফিফার এই উদ্যোগ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা বলেন, বৈশ্বিক ফুটবলকে প্রভাবিত করে এমন যেকোনো উদ্যোগ সদস্য দেশ ও কনফেডারেশনগুলোর সঙ্গে সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে নেওয়া উচিত।

​একই ধরনের মতামত প্রকাশ করে ফুটবল অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আন্তের আইজাক উল্লেখ করেন, ফুটবলের বিকাশ থামানো যাবে না, তবে স্বচ্ছতা, স্বাধীনতা, সঠিক নিয়মনীতি ও যৌথ আলোচনার মতো মৌলিক নীতির স্থান সবসময় অক্ষুণ্ণ রাখতে হবে।

​ক্রীড়া বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতে, সাম্প্রতিক বাণিজ্যিক সাফল্যের উদযাপনের পরপরই এই নজিরবিহীন বিরোধিতার মুখ পড়া ইনফান্তিনোর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে। ২০২৭ সালের নির্বাচনে চতুর্থ মেয়াদে ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার প্রত্যাশা করলেও, এই ঘটনা সদস্য দেশগুলোর মধ্যে জমতে থাকা অসন্তোষ উন্মোচন করেছে এবং আগামী দিনে তার নেতৃত্বকে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0