আবু ধাবি টেস্ট: তানজিদ-সাদমানের ফিফটিতে বাংলাদেশের শক্ত অবস্থান

০৯ অক্টোবর ২০২৬ - ১৫:৫৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আবু ধাবি টেস্ট: তানজিদ-সাদমানের ফিফটিতে বাংলাদেশের শক্ত অবস্থান
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে শুভসূচনা করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে শুরুতেই ব্যাকফুটে ঠেলে দেয় আফগান বোলারদের। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের অর্ধশতকের ওপর ভর করে প্রথম দিনেই বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

​ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট চালান ওপেনার তানজিদ হাসান তামিম। মাত্র ৪১ বলে ফিফটি স্পর্শ করে তিনি আফগানদের চাপে ফেলেন। সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ৭১ বলে ৮৩ রান করে আউট হন এই তরুণ বাঁহাতি ব্যাটার। তাঁর চোখধাঁধানো এই ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চারের মার। ইসমত আলমের বলে উইকেটের পেছনে ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে তিনি বিদায় নিলে ভেঙে যায় ১২৪ রানের উদ্বোধনী জুটি।

​মুমিনুল-সাদমানের দায়িত্বশীল ব্যাটিং

তানজিদের বিদায়ের পর অন্য প্রান্তে সাদমান ইসলাম সাবলীল ব্যাটিং বজায় রাখেন। ৯৪ বলে চার মেরে এ বছরের প্রথম আন্তর্জাতিক টেস্ট ফিফটি উদযাপন করেন তিনি। পরবর্তীতে মুমিনুল হকের সঙ্গে কার্যকর জুটিতে দলকে এগিয়ে নেন।

​তবে ফিফটিকে শতকে রূপান্তর করতে পারেননি সাদমান। সালিম সাফির বলে জিয়াউর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ৬৭ রানে সাজঘরে ফেরেন তিনি। ১১১ বলের ইনিংসে ৭টি চারের মার ছিল। আউট হওয়ার আগে মুমিনুলের সঙ্গে ৯০ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে যান সাদমান। দলগত ৩৮ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তুলে ভালো অবস্থায় রয়েছে বাংলাদেশ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0