দেশে ডেঙ্গুর দাপট অব্যাহত: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ভর্তি ১৯৩৫
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির দাপট অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন এই পরিসংখ্যানের ফলে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৩৫ জনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা ছাড়াও ঢাকা বিভাগের অন্যান্য স্থানের রোগী সংখ্যা উল্লেখযোগ্য। এ ছাড়া ঢাকার বাইরের বিভিন্ন জেলা ও বিভাগীয় হাসপাতালেও চিকিৎসা নিতে আসা ডেঙ্গু রোগীর চাপ প্রতিনিয়ত বাড়ছে। চলতি মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বৃদ্ধি পাওয়ায় সারাদেশে স্বাস্থ্যসেবা খাতে চাপ ক্রমশ বাড়ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











