দেবের পরিচালনায় ‘দুই পৃথিবী ২’ ছবির নায়ক হতে চান জিৎ

০৯ অক্টোবর ২০২৬ - ১৬:২৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেবের পরিচালনায় ‘দুই পৃথিবী ২’ ছবির নায়ক হতে চান জিৎ
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় দুই তারকা দেব ও জিতের মধ্যকার পুরোনো দূরত্ব ও মান-অভিমানের অবসান ঘটল। সম্প্রতি অভিনেতা দেবের নতুন চলচ্চিত্র ‘দেশু ৭’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে একই মঞ্চে পাশাপাশি দেখা গেছে টলিউডের এই দুই মেগাস্টারকে। তবে কেবল অতিথি হিসেবে উপস্থিতিই নয়, অনুষ্ঠানে হাজির হয়ে ভক্তদের জন্য এক বড় ঘোষণা দিয়েছেন অভিনেতা জিৎ।

​দেবের পরিচালনায় কাজের আগ্রহ

মঞ্চে দেবকে পাশে নিয়ে জিৎ জানান, দর্শকরা তাদের দুজনকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে চান এবং সেটি বাস্তবে রূপ নেবে। তিনি আরও বলেন, যদি ‘দুই পৃথিবী ২’ সিনেমাটি তৈরি হয় এবং দেব সেটি পরিচালনার দায়িত্বে থাকেন, তবে তিনি সেই ছবির প্রধান নায়ক হিসেবে অভিনয় করতে চান। জিতের মুখ থেকে এমন ঘোষণার পর উপস্থিত দর্শক ও অনুরাগী মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

​তারকাদের মিলনমেলা

ট্রেলার প্রকাশ আয়োজনে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় দুজনেই কালো পোশাকে হাজির হয়েছিলেন। প্রিয় তারকাদের একনজর দেখতে সেখানে বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটে। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্তের মতো প্রথম সারির একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

​‘দেশু ৭’ ও অন্যান্য প্রসঙ্গ

আয়োজনে ‘দেশু ৭’ চলচ্চিত্রটি নির্মাণের নানাবিধ অভিজ্ঞতা ও স্মৃতির কথা সকলের সঙ্গে ভাগ করে নেন দেব। পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে এনে তাঁকে আবারও রুপালি পর্দায় ফিরিয়ে আনার প্রেক্ষাপটও উঠে আসে তাঁর কথায়। অন্যদিকে, অভিনেত্রী ইধিকা পাল ছবিটিকে একটি চমৎকার 'মাস্টারপিস' হিসেবে অভিহিত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0