মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, ফ্লামেঙ্গোর সাথে সান্তোসের ড্র

০৯ অক্টোবর ২০২৬ - ১৪:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল, ফ্লামেঙ্গোর সাথে সান্তোসের ড্র
ছবি: সংগৃহীত

চোট কাটিয়ে মাঠে ফিরেই নিজের প্রভাব বজায় রাখলেন ব্রাজিলীয় তারকা নেইমার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জোড়া গোল করে সান্তোসকে হারের মুখ থেকে রক্ষা করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে ভিলা বেলমিরোতে ব্রাজিলিয়ান সিরি আর শীর্ষ দল ফ্লামেঙ্গোর মুখোমুখি হয়েছিল সান্তোস। নাটকে ভরা ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয়।

​গত ২ সেপ্টেম্বর পালমেইরাসের বিপক্ষে ম্যাচে ডান উরুর পেশির চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। পুরোপুরি ফিট থাকা নিয়ে সংশয় থাকায় ফ্লামেঙ্গোর বিপক্ষে সান্তোসের শুরুর একাদশে জায়গা হয়নি তার। প্রথমার্ধে সফরকারী ফ্লামেঙ্গোর দাপটে দুই গোলে পিছিয়ে পড়ে সান্তোস। ফ্লামেঙ্গোর হয়ে গোল দুটি করেন দানিলো ও লুকাস পাকেতা।

​দল যখন হারের দিকে যাচ্ছিল, তখন দ্বিতীয়ার্ধে ফিলিপ কৌতিনিওর জায়গায় নেইমারকে মাঠে নামান কোচ। সেই ভরসার প্রতিদান দিতে ভুল করেননি এই ফরোয়ার্ড। ম্যাচের ৮২ ও ৮৮ মিনিটে পাওয়া দুটি পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে সমতায় ফেরান নেইমার।

​এই ড্রয়ে দুই দলেরই টানা পাঁচ ম্যাচ জয়ের ধারাবাহিকতা থেমে গেল। জয়ের কাছে গিয়েও দুই পয়েন্ট হারানো ফ্লামেঙ্গোর জন্য বড় ধাক্কা হলেও ৬১ পয়েন্ট নিয়ে তারা তালিকার শীর্ষেই রয়েছে। তবে বাহিয়াকে হারিয়ে ফ্লামেঙ্গোর চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে অবস্থান করছে পালমেইরাস। অন্যদিকে ২৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে সান্তোস।

​আগামী রোববার (১১ অক্টোবর) পরবর্তী ম্যাচে সান্তোসের প্রতিপক্ষ আতলেতিকো এমজি এবং ফ্লামেঙ্গো মুখোমুখি হবে ফ্লুমিনেন্সের। এরপর ১৫ অক্টোবর কোপা লিবের্তাদোরেসের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেসের বিপক্ষে মাঠে নামবে ফ্লামেঙ্গো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0