মালয়েশিয়ার বিরুদ্ধে বিসিবির এইচপি দল ঘোষণা: অধিনায়ক মেহেরব, স্কোয়াডে সাব্বির
আসন্ন টপ অ্যান্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টকে কেন্দ্র করে ঘরের মাঠে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ উপলক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত এই স্কোয়াডে নেতৃত্ব দেবেন তরুণ অলরাউন্ডার এস এম মেহেরব হোসেন অহিন। এছাড়া দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিজ্ঞতা ও উদীয়মান প্রতিভার মেলবন্ধন ঘটিয়ে, যেখানে বড় আকর্ষণ হিসেবে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান। মূলত জাতীয় দলের রাডারের বাইরে থাকা ও ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নিয়েই এ স্কোয়াড গঠন করেছে বিসিবি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৮ আগস্ট এবং দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ১০ আগস্ট। উভয় ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে। টি-টোয়েন্টি সিরিজ সমাপ্তির পর মালয়েশিয়া দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।
বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড:
এস এম মেহেরব (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফফার সাকлайн, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











