দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের দারুণ জয়

০৩ আগস্ট ২০২৬ - ২৩:১৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দলের দারুণ জয়
দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ ইমার্জিং দল। ছবি:সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার মাটিতে চলমান ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচের স্মৃতি ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচে ৮৯ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারার পর, সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আলো স্বল্পতার কারণে ডাকওয়ার্থ-লুইস-স্ট্যার্ন (ডিএলএস) পদ্ধতিতে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) ক্রিকেট দলকে ২৬ রানে পরাজিত করেছে তারা।

​প্রিটোরিয়াতে অনুষ্ঠিত এ ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয় স্বাগতিক ইউএসএসএ। বাংলাদেশের তরুণ পেসার ইকবাল হোসেন ইমনের দুর্দান্ত বোলিংয়ের সামনে খুব বেশি দূর এগোতে পারেনি সফরকারীদের ব্যাটিং লাইনআপ। ইমন মাত্র ৪৩ রান খরচ করে শিকার করেন ৫টি উইকেট। এছাড়া বল হাতে রহমান দৌলা বর্ষন ২টি এবং চৌধুরী রিজওয়ান ও আমিনুল ইসলাম বিপ্লব ১টি করে উইকেট নেন।

​২৪৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৮০ রানেই ৩টি উইকেট হারায় তারা। অধিনায়ক ও ওপেনার জাকির হাসান ১২ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। আরেক ওপেনার মাহফিজুল রবিন ৩৪ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন এবং ভালো শুরুর পরও মিডল অর্ডার ব্যাটার শাহাদাত হোসেন দিপু ১৮ রানে সাজঘরে ফেরেন।

​তবে চতুর্থ উইকেটে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইফতেখার হোসেন ইফতি। এই দুই ব্যাটার মিলে অবিচ্ছিন্ন ১০৬ রানের জুটিতে দলকে জয়ের দিকে নিয়ে যান। ইফতি ৮৫ বলে ৭১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন এবং অঙ্কন ৬৮ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৩৭ ওভারে ৩ উইকেটে বাংলাদেশ ১৮৬ রান তোলার পর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিএল পদ্ধতিতে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে থাকায় সফরকারীদের বিজয়ী ঘোষণা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0