চুয়াডাঙ্গায় মাদকসহ দম্পতি গ্রেপ্তার, সামারি ট্রায়াল কোর্টে দু'জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড

১১ জুলাই ২০২৬ - ১৭:০৯
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাদকসহ দম্পতি গ্রেপ্তার, সামারি ট্রায়াল কোর্টে দু'জনের ভিন্ন মেয়াদে কারাদণ্ড
জীবননগরে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার সামারি ট্রায়াল কোর্টে জেল জরিমানা।

চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ও গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীদের সামারি ট্রায়াল কোর্টের মাধ্যমে দুজনকে ভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিতরা হলেন জীবননগর উপজেলার কর্চাডাঙ্গা গ্রামের আকের আলী মণ্ডল (৬৫) এবং তার স্ত্রী ফেরুজা খাতুন (৪০)।

​পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনায় ও জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের নেতৃত্বে এসআই মো. হাফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স কর্চাডাঙ্গা গ্রামে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আকের আলী মণ্ডলের কাছ থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেট এবং তার স্ত্রী ফেরুজা খাতুনের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​গ্রেপ্তারের পর আসামিদের সামারি ট্রায়ালের জন্য আদালতে সোপর্দ করা হলে বিচারক রায় ঘোষণা করেন। রায়ে স্বামী আকের আলী মণ্ডলকে দুই বছরের কারাদণ্ড এবং স্ত্রী ফেরুজা খাতুনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের নির্দেশ মোতাবেক সাজাপ্রাপ্ত দম্পতিকে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0