দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার

১০ জুলাই ২০২৬ - ২২:৪৭
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ১০ ঘণ্টা পর উদ্ধার
দামুড়হুদা উপজেলায় বিলের পানিতে নিখোঁজ সায়েমের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সাইম (১৬) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) চুয়াডাঙ্গা জেলার বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণের পর উপজেলার নতুন বাস্তপুর এলাকার শামরার মাঠের বিলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত সাইম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং নতুন বাস্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

​স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার দুপুরে চাচাদের সঙ্গে গ্রামের পাশের শামরার মাঠের মরাগাং এলাকায় মাছ ধরতে যায় সাইম। একপর্যায়ে সে গভীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। সংবাদ পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তারা কিশোরের সন্ধান মেলাতে পারেনি। পরবর্তী সময়ে খুলনা থেকে বিশেষ ডুবুরিদল এসে বিকেলে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ ১০ ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় অবশেষে সন্ধ্যা ৭টার দিকে সাইমের মরদেহ পানি থেকে উদ্ধার করা সম্ভব হয়।

সাইমের এই অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দীন বলেন, বিলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ওই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 1
রাগ রাগ 0