চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা

০৯ জুলাই ২০২৬ - ২৩:৫২
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার ৪, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা
চুয়াডাঙ্গায় মাদকসহ গ্রেপ্তার -৪ ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা, ৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। পরবর্তীতে আটককৃতদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

​অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—পৌর এলাকার দৌলতদিয়াড় করিয়াপাড়ার রবিউল ইসলাম খোবনের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৫), জাফরপুরের জামাল শেখের ছেলে মো. হৃদয় হাসান রিমন (২০), নূরনগরের মৃত কালু শেখের ছেলে মো. ফিরোজ (২২) এবং নূরনগর কলোনীপাড়ার ইন্তা আলীর ছেলে মো. আকাশ আলী (২১)।

​আটককৃতদের জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করেন। আদালতের রায়ে আশরাফুল ইসলামকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ফিরোজকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, হৃদয় হাসান রিমনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আকাশ আলীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0