আলমডাঙ্গায় স্টেডিয়াম নির্মাণ কাজ পরিদর্শন করলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন স্টেডিয়ামের কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. দৌলতুজ্জামান খাঁন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শন শেষে মো. দৌলতুজ্জামান খাঁন জানান, কাজের গুণগত মান শতভাগ বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। সকলের যৌথ উদ্যোগে প্রকল্পটির কাজ সফলভাবে শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও উল্লেখ করেন, স্টেডিয়ামটির নির্মাণ শেষ হলে আলমডাঙ্গার ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে নতুন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির পথ সুগম হবে, যা দেশের সামগ্রিক ক্রীড়া উন্নয়নে অবদান রাখবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহীনুর আক্তার, জেলা ক্রীড়া পরিষদের সদস্যসচিব হ্যাজি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মামুনুর রশিদ মণ্ডল, নির্বাহী সদস্য শরিফুল ইসলাম পিন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান উজ্জ্বল এবং আলমডাঙ্গা ব্যায়ামাগারের আহ্বায়ক ইকবাল হোসেন মিয়া,সোহাগ আলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
- চুয়াডাঙ্গায় প্রধান শিক্ষিকাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
- চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা
- আলমডাঙ্গায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা-অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











