ইরাক থেকে হামলার জবাবে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিল সৌদি আরব

২৮ জুলাই ২০২৬ - ০০:২৪
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরাক থেকে হামলার জবাবে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিল সৌদি আরব
ছবি: সংগৃহীত

নিজ দেশের ভূখণ্ড, গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো এবং সার্বিক নিরাপত্তা রক্ষায় যেকোনো সময় ও স্থানে পালটা আঘাত হানার বৈধ অধিকার রয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, তারা উপযুক্ত সময় ও সুযোগ বেছে নিয়ে এই ধরনের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

​রিয়াদের পক্ষ থেকে ইরাক সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে, যাতে দেশটির ভূখণ্ড কোনোভাবেই সৌদি আরবের বিরুদ্ধে আক্রমণাত্মক তৎপরতা বা ‘লঞ্চিং পয়েন্ট’ হিসেবে ব্যবহৃত হতে না পারে। সীমান্ত নিরাপত্তা রক্ষার্থে বাগদাদকে অবিলম্বে প্রয়োজনীয় আইনি ও সামরিক পদক্ষেপ নিশ্চিত করার তাগিদ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

​তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তুলে ধরা এসব অভিযোগের বিষয়ে ইরাক সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

​উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় দুই সপ্তাহব্যাপী পালটাপালটি গোলাগুলির পর সাম্প্রতিক সময়ে সংঘাতের মাত্রা কিছুটা ঝিমিয়ে এসেছিল। তবে সর্বশেষ এ হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে আঞ্চলিক উত্তেজনা ও শঙ্কা তৈরি করল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0