ব্রিকস সম্মেলনে নয়াদিল্লি ঘোষণা ২০২৬ ও বিশ্ব ঐক্যের বার্তা

১৩ সেপ্টেম্বর ২০২৬ - ১৯:৩০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ব্রিকস সম্মেলনে নয়াদিল্লি ঘোষণা ২০২৬ ও বিশ্ব ঐক্যের বার্তা
ছবি সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১১ সদস্যবিশিষ্ট জোটের ব্রিকস (BRICS) সম্মেলনের দ্বিতীয় দিনে এক যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। সম্মেলন চলাকালে জোটের শীর্ষ নেতাদের বিশ্বমঞ্চে ঐক্যবদ্ধভাবে অবস্থান করতে দেখা গেছে। ঐতিহ্যবাহী ‘ব্রিকস ফ্যামিলি ফটো’তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই পাশে অবস্থান নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

​সম্মেলনে অংশগ্রহণকারী জোটের সদস্য দেশগুলো আগের মতপার্থক্য কাটিয়ে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছায়। মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ার চলমান সহিংসতা এবং সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সদস্য রাষ্ট্রগুলো। একই সাথে সংঘাত বৃদ্ধি পেতে পারে এমন যেকোনো কর্মকাণ্ড এড়িয়ে চলা ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মন্তব্য করেন যে, মধ্যপ্রাচ্যের এই সহিংসতা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থের পুরোপুরি পরিপন্থী।

​সন্ত্রাসবাদ দমন ও কূটনৈতিক অঙ্গীকার

সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ‘নয়াদিল্লি ঘোষণা ২০২৬’ সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার কথা নিশ্চিত করেন। যৌথ এই বিবৃতিতে সব ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা জানানো হয়। বিশেষ করে ২০২৫ সালের ২২ এপ্রিলে জম্মু ও কাশ্মীরে ঘটা সন্ত্রাসী হামলার কঠোর নিন্দা জানিয়ে সন্ত্রাস দমনে আন্তর্জাতিক জবাবদিহি জোরদারের দাবি তোলা হয়।

​এছাড়াও ব্রিকসভুক্ত দেশগুলো সংঘাত নিরসনে সরাসরি সংলাপ ও আন্তর্জাতিক কূটনীতির পথ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেছে। আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলা, অবৈধ অস্ত্র ও মাদক পাচার রোধ, সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ এবং সংগঠিত অপরাধ দমন করতে নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও সম্প্রসারণের সংকল্প পুনর্ব্যক্ত করেছে এই জোট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0